শিক্ষামন্ত্রী: সিলেবাস কমিটির উপর রাজনৈতিক চাপ থাকবে না

রাজ্যে পালাবদলের পর গঠিত নতুন সিলেবাস-কাম-কারিকুলাম কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানালেন, সিলেবাস কমিটির উপর কোনও রা
রাজ্যে পালাবদলের পর গঠিত নতুন সিলেবাস-কাম-কারিকুলাম কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানালেন, সিলেবাস কমিটির উপর কোনও রাজনৈতিক বা প্রশাসনিক চাপ থাকবে না। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কমিটি সুপারিশ করবে এবং সেই সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে কোনও চাপ বা হস্তক্ষেপ থাকবে না। প্রাকপ্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সিলেবাস ২০২৭ সালে রিভিউ করা হবে এবং সামান্য কিছু পরিবর্তন হতে পারে। তবে ২০২৮ সাল থেকে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পাঠ্যক্রমে বড় পরিবর্তন আনা হবে। শিক্ষামন্ত্রী আরও জানান, রাজ্যের সরকারি, সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলের ছাত্রছাত্রীরা যাতে সর্বভারতীয় পরীক্ষায় প্রথম সারিতে স্থান পায়, সেই লক্ষ্যেই ২০২৮ সালের পাঠ্যক্রম তৈরি করা হবে।












