তোলাবাজির মামলায় সব্যসাচী দত্তের জামিন ফের খারিজ

বারাসত: তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির মামলায় বারাসত আদালত ফের তার জামিন আবেদন খারিজ করেছে। আদালত আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানির তারিখ ন
বারাসত: তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির মামলায় বারাসত আদালত ফের তার জামিন আবেদন খারিজ করেছে। আদালত আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে।
সল্টলেকের প্রভাবশালী নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যবসায়ী ও প্রোমোটারদের ভয় দেখিয়ে তোলাবাজি করতেন। এই তোলাবাজির টাকায় বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন বলে অভিযোগ। তার বাড়ি ও লকার থেকে তিন কেজি সোনা, দেড় কেজি রুপো উদ্ধার করা হয়েছে, যার সঙ্গে সোনা কেনার রসিদও পাওয়া গেছে। এছাড়া, তার এবং তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা পাওয়া গেছে।
তদন্তকারীরা সব্যসাচী দত্তের বিরুদ্ধে ১৭৫৭ পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছেন। সরকারি আইনজীবী আদালতে জানিয়েছেন, জেলে বসেও সব্যসাচী অভিযোগকারীকে ভয় দেখাচ্ছেন।
অন্যদিকে, শারীরিক অসুস্থতার কারণে বিদ্যুৎ গাঙ্গুলির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। তবে সব্যসাচী দত্তের জামিন আবেদন খারিজ করা হয়েছে।











