ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। বুধবার সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের ভার্চুয়াল ভাষণে তিনি
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। বুধবার সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের ভার্চুয়াল ভাষণে তিনি এই সিদ্ধান্তের কথা পুনরায় জানান। হাসিনা বলেন, 'আমি ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।' তিনি আরও জানান, দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ পরে জানানো হবে। উল্লেখ্য, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশে ফেরার ইঙ্গিত দিয়ে আসছিলেন হাসিনা। ভার্চুয়াল ভাষণে তিনি ভারতকে বন্ধু দেশ হিসেবেও উল্লেখ করেন।











