ইনশিওরেন্স ছাড়া গাড়ি চালালে পেট্রল-ডিজ়েল পেতে সমস্যা, সুপ্রিম কোর্টের প্রস্তাব

যারা ইনশিওরেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন, তাদের জন্য সুপ্রিম কোর্টের নতুন প্রস্তাব সতর্কবার্তা হতে পারে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট দেশের insurance regulatory and develo
যারা ইনশিওরেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন, তাদের জন্য সুপ্রিম কোর্টের নতুন প্রস্তাব সতর্কবার্তা হতে পারে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট দেশের Insurance Regulatory and Development Authority of India (IRDIA) এবং কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রককে একটি পাইলট প্রজেক্ট চালু করার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, ইনশিওরেন্স ছাড়া গাড়ি চালালে পেট্রল পাম্প থেকে পেট্রল বা ডিজ়েল পাওয়া যাবে না। এছাড়া, ইনশিওরেন্স ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে মোবাইলে জরিমানার মেসেজ আসতে পারে।









