বাংলার ১০২ স্টেশন অন্তর্ভুক্ত অমৃত ভারত প্রকল্পে

বাংলার মোট ১০২টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই তথ্যটি সম্প্রতি কেন্দ্রীয় রেল মন্ত্রক প্রকাশ করেছে। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় এই
বাংলার মোট ১০২টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই তথ্যটি সম্প্রতি কেন্দ্রীয় রেল মন্ত্রক প্রকাশ করেছে। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় এই প্রকল্পের বিষয়ে জানতে চেয়ে রেল মন্ত্রকের কাছে প্রশ্ন করেছিলেন। তার উত্তরে রেল মন্ত্রক প্রকল্পের বিস্তারিত তথ্য প্রদান করেছে। হাওড়া, শিয়ালদহ এবং নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনগুলিও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে স্টেশনগুলির উন্নয়ন ও আধুনিকীকরণের কাজ করা হবে।












