সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলার অভিযোগ

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে বুধবার রাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। মাগুরার কেশবমোড় এলাকায় অবস্থিত তাঁর বাড়িতে পেট্রল
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে বুধবার রাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। মাগুরার কেশবমোড় এলাকায় অবস্থিত তাঁর বাড়িতে পেট্রল বোমা ছোড়া হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। এই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।















