গুজরাতে লোকো পাইলটের তৎপরতায় ১০ সিংহের প্রাণরক্ষা

গুজরাতের ভাবনগর ডিভিশনে পশ্চিম রেলের লোকো পাইলট অনীশ এস. এবং সহকারী লোকো পাইলট বীরেন্দ্রসিংহ পরমার একটি বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন। ধারি এলাকার কাছে রেললাইনে
গুজরাতের ভাবনগর ডিভিশনে পশ্চিম রেলের লোকো পাইলট অনীশ এস. এবং সহকারী লোকো পাইলট বীরেন্দ্রসিংহ পরমার একটি বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন। ধারি এলাকার কাছে রেললাইনে ১০টি এশীয় সিংহের একটি পাল দেখতে পেয়ে তাঁরা দ্রুত ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন। তাঁদের এই তৎপরতায় সিংহগুলির প্রাণ রক্ষা পায়। ভারতীয় রেল কর্তৃপক্ষ এই ঘটনাকে বন্যপ্রাণ সংরক্ষণ এবং নিরাপদ রেল পরিষেবার প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখছে। সতর্কতা, দায়িত্ববোধ এবং মানবিকতার পরিচয় দেওয়ার জন্য ওই দুই রেলকর্মীকে কুর্নিশ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।











