মেদিনীপুরে বৃদ্ধার সোনার চুরি নিয়ে পালালো দুই যুবক, এলাকায় চাঞ্চল্য

মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের মির্জাবাজার এলাকায় বুধবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মীরা ঘোষ নামে এক বৃদ্ধা তার সোনার চুরি পরিষ্কার করার প্রস্তাব পেয়ে তা হাত
মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের মির্জাবাজার এলাকায় বুধবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মীরা ঘোষ নামে এক বৃদ্ধা তার সোনার চুরি পরিষ্কার করার প্রস্তাব পেয়ে তা হাতে তুলে দেন দুই যুবকের হাতে। এরপরই তারা চুরি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় হতবাক মীরা ঘোষ। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।










