বালুরঘাটে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা

বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া রেনেসাঁস ক্লাব সংলগ্ন এলাকায় এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা গলায় দড়ি
বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া রেনেসাঁস ক্লাব সংলগ্ন এলাকায় এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় মৃতদেহটি গাছ থেকে ঝুলতে দেখেন। তাঁদের দাবি, মৃতদেহটি মাটির অনেক কাছাকাছি ঝুলছিল, যা থেকে অনুমান করা হচ্ছে যে, অশোক দাস নামে ওই প্রৌঢ় আত্মহত্যা করেননি, বরং তাঁকে খুন করা হয়েছে।
পঞ্চাশোর্ধ্ব অশোক দাস বালুরঘাটের বঙ্গী দাসপাড়ার বাসিন্দা ছিলেন এবং পেশায় মাংস ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
















