ভাত খেলে ওজন বাড়বে না, জানালেন পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায়

ওজন বাড়ানোর আতঙ্কে অনেকেই ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছেন। যেখানে আগে এক থালা ভাত খেতেন, সেখানে এখন ওটস ও কিনোয়া খাচ্ছেন। তবে পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,
ওজন বাড়ানোর আতঙ্কে অনেকেই ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছেন। যেখানে আগে এক থালা ভাত খেতেন, সেখানে এখন ওটস ও কিনোয়া খাচ্ছেন। তবে পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ভাত পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই। তিনি বলেন, থালার ২৫% অংশে ভাত রাখা উচিত। এক কাপ সিদ্ধ ভাতে প্রায় ২০০ ক্যালোরি থাকে। ভাতের সঙ্গে ডাল, সবজি ও লিন প্রোটিন খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। ব্রাউন রাইস না খেলেও পরিমিত সাদা ভাত খেয়ে সুস্থ থাকা সম্ভব।
পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায় আরও বলেন, ভাতের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে যা কাজ করার এনার্জি জোগায়। তবে ওজন কমাতে ভাত খাওয়া ছাড়তে হবে, এমন কোনও নিয়ম নেই। তিনি খাবার থালাকে চার ভাগে ভাগ করার পরামর্শ দেন। এর মধ্যে ৫০% থাকবে শাকসব্জি ও ফল, আর বাকি ৫০%-এর মধ্যে ২৫% থাকবে লিন প্রোটিন এবং ২৫% থাকবে কার্বস। লিন প্রোটিন হিসেবে ডাল, মাছ-মাংস, ডিম খাওয়া যায় এবং বাকি এক-চতুর্থাংশ ভাত রাখা যায়।
ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ও ন্যাশানাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের মতে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক ২,১১০ ক্যালোরি প্রয়োজন। অন্যদিকে, একজন প্রাপ্তবয়স্ক মহিলার জন্য প্রয়োজন ১,৬৬০ ক্যালোরি। সুতরাং, ভাত খাওয়া ছাড়লে চলবে না। দৈনন্দিন ডায়েটে আধ থেকে এক কাপ ভাত রাখতে পারেন।
পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায় বলেন, যদি পাতে মিলের এক-চতুর্থাংশ ভাত রাখা যায়, তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকে। তবে অতিরিক্ত পরিমাণ ভাত খেলে শরীরে ফ্যাট হিসেবে জমা হবে। সঠিক উপায়ে ভাত খাওয়াও দরকার। ভাতের সঙ্গে পাতে এক বাটি ডাল, সব্জির তরকারি এবং লিন প্রোটিন রাখতে হবে। লিন প্রোটিন হিসেবে মাছ-মাংস, ডিম বা পনির বেছে নিতে পারেন।
















