বর্ষায় ফুসফুসে ছত্রাক সংক্রমণের ঝুঁকি নিয়ে সতর্কতা

বর্ষাকালে ফুসফুসে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে চিকিৎসকরা সতর্ক করেছেন। বর্ষার অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশ ফুসফুসে ছত্রাক সংক্রমণের জন্য অ
বর্ষাকালে ফুসফুসে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে চিকিৎসকরা সতর্ক করেছেন। বর্ষার অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশ ফুসফুসে ছত্রাক সংক্রমণের জন্য অত্যন্ত অনুকূল। চিকিৎসকদের মতে, বর্ষার সময় বাতাসে ভেসে থাকা মাইক্রোস্কোপিক ফাঙ্গাল স্পোর শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে সহজেই ফুসফুসে প্রবেশ করতে পারে। বিশেষ করে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা যাঁদের আগে থেকেই শ্বাসকষ্ট বা COPD-র মতো সমস্যা রয়েছে, তাঁদের জন্য এই সংক্রমণ মারাত্মক হতে পারে।














