আঙুলে বা কবজিতে সাইনোভিয়াল সিস্ট: ক্যানসারের ভয় নেই

অনেকেই আঙুল বা কবজির চামড়ার নিচে ছোট মাংসপিণ্ড দেখে আতঙ্কিত হন, ভাবেন এটি কোনও মারাত্মক টিউমার বা ক্যানসার হতে পারে। তবে চিকিৎসাবিজ্ঞান বলছে, এটি আসলে সাইনোভিয়
অনেকেই আঙুল বা কবজির চামড়ার নিচে ছোট মাংসপিণ্ড দেখে আতঙ্কিত হন, ভাবেন এটি কোনও মারাত্মক টিউমার বা ক্যানসার হতে পারে। তবে চিকিৎসাবিজ্ঞান বলছে, এটি আসলে সাইনোভিয়াল সিস্ট, যা কোনও ক্যানসার বা টিউমার নয়।
সাইনোভিয়াল সিস্ট হল একধরনের তরল পদার্থ, যা আমাদের হাত ও আঙুলের জোড়াগুলিকে সহজে নাড়াচাড়া করতে সাহায্য করে। এই তরল পদার্থকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, যা অনেকটা সাইকেলের চেইনে দেওয়া তেলের মতো কাজ করে। কোনও কারণে এই তরল যদি থলির মতো জমে যায়, তখন তা চামড়ার নিচে ফুলে ওঠে।
এই সিস্ট সাধারণত পুরনো চোটের কারণে হতে পারে। আঙুলে বা কব্জিতে আগে কখনো ছোটখাটো আঘাত লেগে থাকলে এবং তা সঠিকভাবে না সারলে এমনটা হতে পারে। এছাড়া একই জায়গায় বারবার আঘাত বা চাপ লাগলে জয়েন্টের ভেতর থেকে তরল বেরিয়ে সিস্ট তৈরি হতে পারে।
অস্টিয়োআর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয় থাকলে এই সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে। সাধারণত এই সিস্ট আঙুল, কব্জি বা কনুইয়ে বেশি দেখা যায়, তবে হাঁটু বা গোড়ালিতেও হতে পারে। এটি ছোট মার্বেলের গুটির মতো দেখায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর নয়।

















