পাথরচাপুরি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণহানি, আহত ৫

পাথরচাপুরি যাওয়ার পথে সালার-কাটোয়া রাজ্য সড়কের দক্ষিণখন্ডে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এলপিজি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তর
পাথরচাপুরি যাওয়ার পথে সালার-কাটোয়া রাজ্য সড়কের দক্ষিণখন্ডে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এলপিজি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তরুণ চালক রাজা আনসারী। এই দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় এলাকায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।












