আঙুলে সাইনোভিয়াল সিস্ট: বড় রোগের লক্ষণ নয়

কব্জি বা আঙুলের চামড়ার নিচে ছোট মাংসপিণ্ড দেখা দিলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, ভাবেন এটি হয়তো কোনো মারাত্মক টিউমার বা ক্যানসারের লক্ষণ। তবে চিকিৎসাবিজ্ঞান বলছ
কব্জি বা আঙুলের চামড়ার নিচে ছোট মাংসপিণ্ড দেখা দিলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, ভাবেন এটি হয়তো কোনো মারাত্মক টিউমার বা ক্যানসারের লক্ষণ। তবে চিকিৎসাবিজ্ঞান বলছে, এটি আসলে সাইনোভিয়াল সিস্ট, যা কোনো ক্যানসার বা টিউমার নয়।
এই সিস্ট মূলত সাইনোভিয়াল ফ্লুইডের কারণে হয়, যা আমাদের হাত ও আঙুলের জয়েন্টগুলোকে সহজে নাড়াচাড়া করতে সাহায্য করে। এই তরল অনেকটা সাইকেলের চেইনে দেওয়া তেলের মতো কাজ করে, যাতে হাড়ের ঘষা না লাগে। কিন্তু কোনো কারণে এই তরল যদি থলির মতো জমে যায়, তখন তা চামড়ার নিচে ফুলে ওঠে।
পুরনো চোটের কারণে আঙুলে বা কব্জিতে এই সিস্ট হতে পারে। যদি আগে কখনো ছোটখাটো আঘাত লেগে থাকে এবং তা সঠিকভাবে না সারায়, তবে এই সমস্যা দেখা দিতে পারে। একই জায়গায় বারবার আঘাত বা চাপ লাগলেও সিস্ট তৈরি হতে পারে।
অস্টিয়োআর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয় থাকলে এই সিস্ট হওয়ার ঝুঁকি বেশি থাকে। সাধারণত এই সিস্ট আঙুল, কব্জি বা কনুইয়ে বেশি দেখা যায়, তবে হাঁটু বা গোড়ালিতেও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সিস্ট ক্ষতিকর নয় এবং এতে ইনফেকশন না হলে ওষুধের প্রয়োজন পড়ে না।











