অভিনব অস্ত্রোপচারে বাংলাদেশি রোগীর প্রাণরক্ষা মুকুন্দপুরে

মুকুন্দপুর মণিপাল হাসপাতালে ৫৪ বছর বয়সী এক বাংলাদেশি রোগীর জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। রোগীর পেটের প্রধান ধমনিতে একটি বিশাল আকারের অ্যানিউরিজ়ম ছি
মুকুন্দপুর মণিপাল হাসপাতালে ৫৪ বছর বয়সী এক বাংলাদেশি রোগীর জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। রোগীর পেটের প্রধান ধমনিতে একটি বিশাল আকারের অ্যানিউরিজ়ম ছিল, যা যে কোনও সময় ফেটে গিয়ে প্রাণঘাতী অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটাতে পারত। এই জটিল অবস্থার মধ্যে ধমনির ভিতরে রক্ত জমাট বাঁধা এবং দেওয়াল ছিঁড়ে যাওয়ার ঝুঁকি ছিল। মুকুন্দপুর মণিপাল হাসপাতালের চিকিৎসকরা মিনিম্যালি ইনভেসিভ পদ্ধতিতে এন্ডোভাসকুলার অ্যাওর্টিক রিপেয়ার করে রোগীর জীবন রক্ষা করেন।











