আগস্টে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের পরিকল্পনা কেন্দ্রের

আগামী ১৬ থেকে ১৮ আগস্টের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের পরিকল্পনা করছে মোদী সরকার। সূত্রের খবর অনুযায়ী, এই অধিবেশনে ডিলিমিটেশন ও মহিলাদের আসন সংরক্ষণ বিল
আগামী ১৬ থেকে ১৮ আগস্টের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের পরিকল্পনা করছে মোদী সরকার। সূত্রের খবর অনুযায়ী, এই অধিবেশনে ডিলিমিটেশন ও মহিলাদের আসন সংরক্ষণ বিল পুনরায় পেশ করা হতে পারে। বিলটি পাশ করাতে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন, যা নিশ্চিত করতে সরকার শরিক দল এবং কিছু বিরোধী দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে। গত এপ্রিলে লোকসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিলটি পাস হয়নি। এবার বিজেপি শিবির নতুন সমীকরণ তৈরি করে বিলটি পাশ করানোর চেষ্টা করছে।
















