অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা আপাতত স্থগিত, কলকাতা হাইকোর্টে মামলা খারিজ

কলকাতা: বুধবার কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই শুনানির সময় অভিষেক আবা
কলকাতা: বুধবার কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই শুনানির সময় অভিষেক আবারও ধাক্কা খেয়েছেন। বিচারপতি জানান, এসএসকেএম হাসপাতালে চোখের চিকিৎসা করাতে হবে, কিন্তু অভিষেক সেখানে যেতে নারাজ। শেষ পর্যন্ত তিনি আবেদন প্রত্যাহার করতে চান। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি খারিজ করে দেন।
শুনানিতে অভিষেকের আইনজীবী রেবেকা জন বলেন, তাঁর মক্কেল কলকাতায় স্ত্রী ও সন্তানদের সঙ্গে রয়েছেন এবং বিদেশে চিকিৎসা করাতে চান। বিচারপতি জানান, বিধাননগর পুলিশ থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে, তাই বিদেশে চিকিৎসা করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বিচারপতি আরও বলেন, "আজকের দিনে চিকিৎসাক্ষেত্রে দেশ বা বিদেশের মধ্যে কোনও পার্থক্য নেই।"
অভিষেকের আইনজীবী বারবার বলেন, বিদেশে তাঁর চোখের চিকিৎসা চলছে এবং যদি এখানে চিকিৎসা সম্ভব হত, তাহলে তিনি এসএসকেএম-এ যেতে রাজি হতেন। বিচারপতি প্রশ্ন করেন, "আপনি এসএসকেএম-এ যেতে চান না?" এই প্রশ্নের মুখোমুখি হয়ে অভিষেকের আইনজীবী মামলাটি প্রত্যাহার করতে চান।
বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, "শীর্ষ আদালতের নির্দেশ শুনতে হবে।" তিনি উল্লেখ করেন, অভিষেক যে চিকিৎসকের নাম উল্লেখ করেছেন, সেই চিকিৎসকের রেজিস্ট্রার নম্বর নেই। এরপর আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় গুগল থেকে চিকিৎসকের তথ্য পড়ে শোনান।














