আশাকর্মীর মৃত্যুর পর ৪ জেলায় প্রতিবাদ, স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস

বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোপীনাথপুর সাব-সেন্টারের আশাকর্মী রুম্পা মণ্ডলের আকস্মিক মৃত্যুর পর চারটি জেলায় প্রতিবাদ শুরু হয়েছে। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দন
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোপীনাথপুর সাব-সেন্টারের আশাকর্মী রুম্পা মণ্ডলের আকস্মিক মৃত্যুর পর চারটি জেলায় প্রতিবাদ শুরু হয়েছে। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বিতর্কিত মন্তব্যের পর এই ঘটনা ঘটে। মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে আশাকর্মীরা একযোগে প্রতিবাদে সামিল হন। তারা বাড়তি কাজের চাপ কমানোর দাবি জানিয়ে বিভিন্ন স্থানে মৌন মিছিল, বিডিও অফিসে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।












