NEET-UG পরীক্ষায় আসছে পরিবর্তন, JEE-র মতো হতে পারে দুই ধাপে পরীক্ষা

ভারতে মেডিক্যালে ভর্তির জন্য neet-ug পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কেন্দ্র জানিয়েছে, nee
ভারতে মেডিক্যালে ভর্তির জন্য NEET-UG পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কেন্দ্র জানিয়েছে, NEET-UG পরীক্ষা ভবিষ্যতে JEE-র মতো দুই ধাপে আয়োজন করা হতে পারে। এছাড়া, প্রচলিত পেন-অ্যান্ড-পেপার পদ্ধতির পরিবর্তে কম্পিউটার বেসড টেস্ট (CBT) চালুর বিষয়েও ভাবনা চলছে। NEET-UG বর্তমানে একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা যা মেডিক্যালে ভর্তির জন্য নেওয়া হয়।










