হাওড়ায় তাল পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

হাওড়ার আমতা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আমতা ২ নম্বর ব্লকের জয়পুর থানার অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের ঘনশ্য
হাওড়ার আমতা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আমতা ২ নম্বর ব্লকের জয়পুর থানার অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের ঘনশ্যামচক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আকিফা সুলতানা। তার মাথায় তাল পড়ে এই দুর্ঘটনা ঘটে। আকিফার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।














