ফিফা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, প্রাইজমানি আটকে রাখার অভিযোগ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জর্ডন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলি বিন হুসেইন। তিনি অভিযোগ করেছেন যে ইনফান্তিনো বিভ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জর্ডন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলি বিন হুসেইন। তিনি অভিযোগ করেছেন যে ইনফান্তিনো বিভিন্ন দেশের ফুটবল সংস্থার প্রাপ্য প্রাইজমানি আটকে রেখে তাদের উপর চাপ সৃষ্টি করছেন এবং ভোটে জেতার জন্য ব্ল্যাকমেল করছেন। প্রিন্স আলি এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, ইনফান্তিনোর ঘনিষ্ঠরা ফিফার ২১১টি সদস্য দেশের ফুটবল সংস্থার কাছে তার পক্ষে সমর্থনের আবেদন জানাচ্ছেন। তবে এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকটি দেশই তার পাশে দাঁড়িয়েছে। এমনকি দীর্ঘদিনের বন্ধু সৌদি আরবও এ বিষয়ে কোনও অবস্থান স্পষ্ট করেনি।
প্রিন্স আলি আরও জানান, ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন জানালে জর্ডনের ফুটবল-সংক্রান্ত নানা সমস্যার সমাধানে ফিফা সাহায্য করবে বলে বিশ্বকাপ চলাকালীন ইঙ্গিত দেওয়া হয়েছিল। তিনি কটাক্ষ করে বলেন, আগেও আমরা তাকে সমর্থন করিনি, এখনও করব না। পুরো বিষয়টি ব্ল্যাকমেলের শামিল।
জর্ডনের ফুটবলপ্রধানের অভিযোগ, গত ডিসেম্বরে কাতারে আয়োজিত ফিফা আরব কাপে রানার্সআপ হওয়ার পরও প্রাপ্য অর্থ এখনও মেলেনি। পাশাপাশি, বিশ্বকাপের টিকিট থাকা সত্ত্বেও জর্ডনের বহু সমর্থক আমেরিকার ভিসা পাননি। এমনকি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য জর্ডনের প্রাইজমানির উপরও মার্কিন কর আরোপ করা হয়েছে বলে দাবি তার।


















