শূন্য পড়ুয়া স্কুলের শিক্ষক বদলির আবেদনের সময় বাড়ালো হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট বুধবার শূন্য পড়ুয়া প্রাথমিক বিদ্যালয় থেকে উদ্বৃত্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির আবেদনের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে,
কলকাতা হাইকোর্ট বুধবার শূন্য পড়ুয়া প্রাথমিক বিদ্যালয় থেকে উদ্বৃত্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির আবেদনের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, এই আবেদনের শেষ তারিখ ১৩ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বিচারপতি বিভাস পট্টনায়ক এই বিষয়ে দায়ের হওয়া একাধিক মামলার শুনানি আগামী ১২ অগস্ট একসঙ্গে করবেন বলে আশ্বাস দিয়েছেন। রাজ্য সরকারের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া এই মামলাগুলির প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে। রাজ্যের সব জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে সংশোধনী বিজ্ঞপ্তি জারি করার নির্দেশও দেওয়া হয়েছে।














