স্কুলের সামনে ইভটিজিং, বারুইপুরে পাঁচ যুবক গ্রেপ্তার

বারুইপুরের বাসন্তী থানা এলাকায় একটি গার্লস স্কুলের সামনে পাঁচ যুবক গাড়ি থামিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। প
বারুইপুরের বাসন্তী থানা এলাকায় একটি গার্লস স্কুলের সামনে পাঁচ যুবক গাড়ি থামিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা গাড়ি নিয়ে এসে স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের লক্ষ্য করে অশালীন মন্তব্য করছিল। স্কুলটিতে প্রায় দুই হাজার ছাত্রী পড়াশোনা করে। ঘটনার সময় স্কুলে টেস্ট পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে ছাত্রীদের বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং তাদের গাড়িটি বাজেয়াপ্ত করেছে।








