
হাওড়ার লিলুয়া অঞ্চলের গোলবাড়ি এলাকায় একটি লোহার স্ক্র্যাপের গোডাউনে চুরির চেষ্টা ঘিরে বুধবার সকালে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আগের দিন গভীর রাতে তিন ব্যক্তি প
হাওড়ার লিলুয়া অঞ্চলের গোলবাড়ি এলাকায় একটি লোহার স্ক্র্যাপের গোডাউনে চুরির চেষ্টা ঘিরে বুধবার সকালে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আগের দিন গভীর রাতে তিন ব্যক্তি প্রথমে একটি বাড়ির বাইরে থেকে তালা ভেঙে একটি সাইকেল ভ্যান চুরি করে। এরপর তারা লোহার স্ক্র্যাপের গোডাউনে প্রবেশের চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।