ঝাড়খণ্ডে যৌথ অভিযানে মাওবাদী শীর্ষ নেতাদের গ্রেপ্তার

ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসওয়া জেলার উদয়পুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে সিপিআই মাওবাদীর তিন শীর্ষ স্কোয়াড সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই অভিয
ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসওয়া জেলার উদয়পুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে সিপিআই মাওবাদীর তিন শীর্ষ স্কোয়াড সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই অভিযান চালানো হয়। প্রথমে গ্রেপ্তার করা হয় সাব জ়োনাল কমান্ডার সাগর সিংহ ওরফে বীরেনকে। তার কাছ থেকে ওয়াকিটকি, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। সাগর সিংহের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যৌথ বাহিনী চান্ডিল থানার কাঁদেরবেড়া গ্রামে অভিযান চালিয়ে মাওবাদীদের রিজিওনাল কমিটির নেতা মদন মাহাতো ওরফে শঙ্কর এবং অন্য এক সাব জ়োনাল কমান্ডার মীরা পাহাড়িয়া ওরফে মিনাকে গ্রেপ্তার করে। ধৃত তিন জনই দীর্ঘদিন ধরে রাজ্য ও ঝাড়খণ্ড পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। পরে তাদের চৌকা থানায় কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়।










