রেলে নিম্নমানের খাবার নিয়ে ৩ বছরে ৫.১৩ কোটি টাকা জরিমানা

ভারতের রেল পরিষেবায় নিম্নমানের খাবার পরিবেশন নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। এই বিষয়ে রাজ্যসভায় প্রশ্নের জবাব দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, গত তি
ভারতের রেল পরিষেবায় নিম্নমানের খাবার পরিবেশন নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। এই বিষয়ে রাজ্যসভায় প্রশ্নের জবাব দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, গত তিন বছরে নিম্নমানের খাবারের কারণে রেল কর্তৃপক্ষকে ৫.১৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। যাত্রীরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় খাবারের মান নিয়ে অভিযোগ করেন। কখনও পোকা, কখনও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনের অভিযোগ ওঠে। রেল কর্তৃপক্ষের দাবি, এই বিষয়ে 'উপযুক্ত ব্যবস্থা' নেওয়া হয়েছে। তবে, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে রেলের তরফে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।













