মালদায় ভয়াবহ বিস্ফোরণ: সাতজন আহত, তদন্তে পুলিশ

মালদহের কালিয়াচকের সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকায় বুধবার রাতে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন নাবালক। আহতদের প্
মালদহের কালিয়াচকের সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকায় বুধবার রাতে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন নাবালক। আহতদের প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়িগুলির টালির চালও কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।
স্থানীয় বাসিন্দা হালিমা বিবি বলেন, 'আমরা ঘরেই ছিলাম, হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ পাই এবং ছুটে গিয়ে দেখি ওরা পুরো পুড়ে গেছে।' আরেক বাসিন্দা আবদুল মান্নান জানান, 'গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে, তিনটি বাচ্চা পুরো পুড়ে গেছে। মনে হয় রান্নার সময় বিস্ফোরণ ঘটেছে।'
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।













