কর্নাটকে রাসায়নিক লিকের ঘটনায় তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু

কর্নাটকের ইয়াদগির জেলার কাদেচুর-বাদিওয়াল ইন্ডাস্ট্রিয়াল হাবে রাসায়নিক লিকের ঘটনায় তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের
কর্নাটকের ইয়াদগির জেলার কাদেচুর-বাদিওয়াল ইন্ডাস্ট্রিয়াল হাবে রাসায়নিক লিকের ঘটনায় তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে দুজন মধ্যপ্রদেশের এবং একজন তেলঙ্গানার বাসিন্দা। মৃতদের নাম কাটলা গণেশ, বিক্রম সিং গোণ্ডা এবং সঞ্জয় সিং গোণ্ডা। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া আরও দুই শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।












