দুর্গাপুর-দিল্লি ফ্লাইট চালুর দাবি জানাল আসানসোল চেম্বার

দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার নিয়মিত ফ্লাইট চালুর জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-কে চিঠি দিয়েছেন আসানসোল চেম্বার অফ কমার্স-এর সাধারণ সম্পাদ
দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার নিয়মিত ফ্লাইট চালুর জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-কে চিঠি দিয়েছেন আসানসোল চেম্বার অফ কমার্স-এর সাধারণ সম্পাদক শম্ভু ঝা। বাণিজ্যের স্বার্থে এই ফ্লাইট চালুর প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে। শম্ভু ঝা জানিয়েছেন, দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় দিল্লি যাওয়ার ফ্লাইট চালু করার আর্জি জানানো হয়েছে।












