কোচিং শিক্ষকের সঙ্গে বেলুড়মঠ ভ্রমণ শেষে ট্রেন থেকে পড়ে ছাত্রের মৃত্যু
কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দা ১৭ বছর বয়সী পরমব্রত মণ্ডল বুধবার কোচিং শিক্ষকের সঙ্গে বেলুড়মঠ ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে হাওড়া-বর্ধমান লোকাল ট
কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দা ১৭ বছর বয়সী পরমব্রত মণ্ডল বুধবার কোচিং শিক্ষকের সঙ্গে বেলুড়মঠ ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে বাড়ি ফেরার সময় গাঙ্গপুর বড়কা ব্রিজের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
পরমব্রত ও তার সহপাঠীরা সারাদিন বেলুড়মঠে কাটানোর পর রাতে বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি যখন বর্ধমান স্টেশনের দিকে যাচ্ছিল, তখনই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বর্ধমান আরপিএফ ও জিআরপি ঘটনাস্থলে পৌঁছে পরমব্রতের মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে পরমব্রত চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন এবং সেই সময় তার সঙ্গে কারা ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, কোচিং শিক্ষক কেন ছাত্রদের ট্রেনের গেটে দাঁড়াতে বাধা দেননি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই দুর্ঘটনায় পরমব্রতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।










