কোচবিহারে সিপিএম কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগ
কোচবিহারের ভেটাগুড়ি এলাকায় সিপিএমের কার্যালয়ে গভীর রাতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সিপিএমের অভিযোগ, বিজেপি এই হামলা চালিয়েছে। হামলার পর কার্যালয়ের দরজা,
কোচবিহারের ভেটাগুড়ি এলাকায় সিপিএমের কার্যালয়ে গভীর রাতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সিপিএমের অভিযোগ, বিজেপি এই হামলা চালিয়েছে। হামলার পর কার্যালয়ের দরজা, জানলা খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং টিভি, চেয়ার-টেবিলসহ মূল্যবান নথি চুরি হয়েছে। সিপিএমের নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, গোটা পার্টি অফিস তছনছ করা হয়েছে। সিপিএমের জেলা নেতা শুভ্রালোক দাস অভিযোগ করেন, গত শতকের ষাটের দশকে প্রতিষ্ঠিত ওই কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, 'আইনের শাসনে কীভাবে রাজনৈতিক দলের কার্যালয় ভাঙা যেতে পারে?' তৃণমূল আমলেও সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ ছিল। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে এবং সিপিএমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে যে তারা প্রচারের জন্য এমন কাজ করছে। সিপিএম দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।









