নতুন মিউজিক্যাল ফিল্মে জন ভট্টাচার্য ও রূপসা মুখোপাধ্যায়ের অভিনয়

অভিনেতা জন ভট্টাচার্য এবং অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়কে নিয়ে একটি নতুন মিউজিক্যাল ফিল্ম মুক্তি পেতে চলেছে। এই ফিল্মে সোমলতা আচার্য্য চৌধুরীর গাওয়া গানও থাকবে। '
অভিনেতা জন ভট্টাচার্য এবং অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়কে নিয়ে একটি নতুন মিউজিক্যাল ফিল্ম মুক্তি পেতে চলেছে। এই ফিল্মে সোমলতা আচার্য্য চৌধুরীর গাওয়া গানও থাকবে। 'একটা গল্প বলার আছে' শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মটি সারেগামা বাংলার সঙ্গে দেবাঞ্জনের চতুর্থ কাজ। গল্প, সঙ্গীত এবং সিনেম্যাটিক নির্মাণের মেলবন্ধনে তৈরি এই ফিল্মটি একটি ভিন্নধর্মী মিউজিক্যাল অভিজ্ঞতা হতে পারে বলে দাবি করেছেন টিমের সদস্যরা।
এই মিউজিক্যাল ফিল্মের গল্প দুটি সমান্তরাল জগতকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এক যৌনপল্লীর তরুণীর প্রেম, সমাজের বাধা-বিপত্তির বিরুদ্ধে তার লড়াই এবং ভালোবাসার শক্তিতে নতুন জীবনের সন্ধান পাওয়ার আবেগঘন যাত্রা তুলে ধরা হয়েছে। ছবির চিত্রগ্রহণ করেছেন সৌভিক বসু, সম্পাদনা করেছেন দেবজিৎ সরকার এবং এডিটিং সুপারভিশনে রয়েছেন সুজয় দত্ত রায়।
দেবাঞ্জন এই মিউজিক ভিডিও সম্পর্কে বলেন, প্রতিটি ফ্রেম আমাদের গোটা টিমের পরিশ্রম, ভালোবাসা আর নিষ্ঠার ফল। এটি যেমন আমাদের চারপাশের ডিস্টোপিয়ান বাস্তবকে তুলে ধরে, তেমনই ভালোবাসার শক্তিতে গড়ে ওঠা এক ইউটোপিয়ান পৃথিবীর স্বপ্নও দেখায়। সোমলতা আচার্য্য চৌধুরীর সঙ্গে কাজ করা আমার কাছে আজীবনের অভিজ্ঞতা। তিনি বাংলা সঙ্গীত জগতের অন্যতম সেরা কণ্ঠশিল্পী। আমার সবসময়ের চেষ্টা ছিল বাংলা ভাষার গল্পকে আন্তর্জাতিক মানের সিনেম্যাটিক ভাষায় তুলে ধরা। এই মিউজিক্যাল ফিল্ম সেই স্বপ্নেরই প্রতিফলন। জন ও রূপসার সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। আশা করি দর্শকদের এই কাজ ভালো লাগবে। জন আর রূপসার এই কাজ দর্শকদের কেমন লাগে, এখন সেটাই দেখার অপেক্ষা।














