শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণে ছাত্র আন্দোলনের আসল চিত্র উন্মোচন
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে চলে যেতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বুধবার, ছাত্র বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রথমবার সরাসরি ভার্চুয়ালি বক্তব্য রাখেন তি
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে চলে যেতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বুধবার, ছাত্র বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রথমবার সরাসরি ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। এই ভাষণে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রকৃত সত্য ফাঁস করেন হাসিনা। তিনি বলেন, "এটি কোনও শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না; গোটাটাই ছিল সরকার ফেলার ষড়যন্ত্র।" ছাত্র আন্দোলন নিয়ে ইঙ্গিতে ভারতকেও সতর্কবার্তা দেন তিনি। হাসিনা বলেন, "গত দুবছর ধরে আমি বাংলাদেশকে ভুগতে দেখেছি। দেশটিতে এক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ২০২৪ সালের আন্দোলন শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না। শুরুতে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু গোষ্ঠী এই আন্দোলনকে হিংসাত্মক রূপ দেয়। গোটা আন্দোলনটিকে হাইজ্যাক করে দেয়।" তিনি আরও জানান, "আমরা কোটা ব্যবস্থা বাতিল করি। তিনজন মন্ত্রী আলোচনাতেও বসেন, কিন্তু তারা আমার পদত্যাগের দাবি তোলে এবং মিথ্যা অপপ্রচার চালায়।" হাসিনা বলেন, "প্রকৃত শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে গোষ্ঠীগুলি আন্দোলনটিকে ঢাল হিসেবে ব্যবহার করে। তাদের লক্ষ্য ছিল হিংসা ছড়ানো এবং সরকার পরিবর্তন করা।" তিনি পুলিশকে সমর্থন করে বলেন, "আন্দোলনের নামে পুড়িয়ে দেওয়া হয়েছিল থানা, সরকারি কার্যালয়। আওয়ামি লিগের ১০ হাজার সদস্য নিহত হন এবং ৫০ হাজারকে গ্রেপ্তার করা হয়।"












