ফিফা সভাপতির বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ আনলেন প্রিন্স আলি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলি বিন হুসেন। তিনি অভিযোগ করেছেন যে, ফিফা জর্ডান ফুট
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলি বিন হুসেন। তিনি অভিযোগ করেছেন যে, ফিফা জর্ডান ফুটবল সংস্থার প্রাপ্য পুরস্কারের অর্থ আটকে রেখেছে। প্রিন্স আলির দাবি, ইনফান্তিনোকে সমর্থন করলে তবেই বিভিন্ন বিষয়ে সাহায্য করা হবে বলে পরোক্ষভাবে জানানো হয়েছে। এই কারণে প্রিন্স আলি ইনফান্তিনোর বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ এনেছেন। বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রি নিয়েও ইনফান্তিনোর বিরুদ্ধে বিতর্ক চলছে।










