শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ

নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। দুই বছর আগে আওয়ামী লিগ সরকারের পতনের পর থেকে তিনি দেশে
নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। দুই বছর আগে আওয়ামী লিগ সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে রয়েছেন। সাংবাদিকদের সঙ্গে এক অডিও বার্তায় তিনি বলেন, 'আমি মুজিবর কন্যা, বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক নাড়ির।' তিনি আরও বলেন, 'দুই বছর ধরে আমি আমার প্রিয় বাংলাদেশকে অনেক কষ্ট সহ্য করতে দেখেছি।' শেখ হাসিনা অভিযোগ করেন, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হয়েছিল এবং সরকারের পতনের জন্য পরিকল্পিত ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল।
শেখ হাসিনা বলেন, 'সরকারের তরফ থেকে আন্দোলনকারীদের আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সরকারকে উৎখাত করার চেষ্টা করা হয়েছিল।' তিনি আরও বলেন, 'এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে রক্ষা করতে সরকারের কী করা উচিত? যা করা হয়েছে, সেটা অপরাধ নয়, বরং সরকারের দায়বদ্ধ পদক্ষেপ।'
তিনি অভিযোগ করেন যে তার সরকারের আমলে শুরু হওয়া বিচার বিভাগীয় তদন্ত ইউনূসের অবৈধ সরকার ক্ষমতা দখলের পর বন্ধ করে দেয়। তিনি বলেন, 'জুলাই-আগস্ট আন্দোলন কোনও স্বতস্ফূর্ত আন্দোলন নয়, পরিকল্পিত পদক্ষেপ।' তার দাবি, ১০ হাজার আওয়ামী লিগ সদস্য নিখোঁজ হয়ে গিয়েছে।
সরকার পতনের পরও বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, তা নিয়ে হাসিনা বলেন, 'সংখ্যালঘু থেকে শুরু করে সাংবাদিক-সবার উপর আক্রমণ হয়েছে। স্বাধীনতা সংগ্রামীরা হেনস্থার শিকার হয়েছেন।' তিনি আন্তর্জাতিক মহলের কাছে আবেদন করেন, 'বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে।'











