মেটার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সীমিত করার অভিযোগ কেজরিওয়ালের

আম আদমি পার্টির (aap) প্রধান অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি মেটার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভারতে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অ্যাকসেস সীমিত
আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি মেটার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভারতে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অ্যাকসেস সীমিত করেছে মেটা, যার ফলে ব্যবহারকারীরা তাঁর পোস্ট দেখতে পাচ্ছেন না। কেজরিওয়াল অভিযোগ করেছেন যে, কোনও পূর্ব সতর্কতা বা ব্যাখ্যা ছাড়াই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, কেন্দ্রের প্রভাবের কারণে এই ঘটনা ঘটেছে। কেজরিওয়াল মেটার উদ্দেশে বলেছেন, 'প্রধানমন্ত্রীর সামনে এতটা নতজানু হবেন না।' উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টও সাময়িকভাবে সীমিত হয়ে যাওয়ার পর কেন্দ্র এবং মেটার মধ্যে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতির মধ্যেই কেজরিওয়ালের অভিযোগ নতুন মাত্রা যোগ করেছে।













