বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের হস্তক্ষেপের আহ্বান হাসিনাপুত্রের
বাংলাদেশ বর্তমানে মৌলবাদের প্রভাবে এক বিপজ্জনক অবস্থায় রয়েছে, যা শুধু দেশটির জন্য নয়, ভারতের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সরাসরি ভারতের হস্তক্ষেপের
বাংলাদেশ বর্তমানে মৌলবাদের প্রভাবে এক বিপজ্জনক অবস্থায় রয়েছে, যা শুধু দেশটির জন্য নয়, ভারতের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সরাসরি ভারতের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের সংবাদমাধ্যমকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আমি আবেদন জানাচ্ছি।" সজীব ওয়াজেদ জয় আরও উল্লেখ করেন যে, পাকিস্তানের ঘনিষ্ঠতায় বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হচ্ছে। এই বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য জরুরি।












