যক্ষ্মা-মেনিনজাইটিসকে জয় করে মাধ্যমিকের পথে প্রণীতা

হাওড়ার বালিটিকুরির স্কুলছাত্রী প্রণীতা ঘোষ চার বছর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতায় ভর্তি হওয়ার পর চিকিৎসকর
হাওড়ার বালিটিকুরির স্কুলছাত্রী প্রণীতা ঘোষ চার বছর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতায় ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তার যক্ষ্মাজনিত মেনিনজাইটিস ধরা পড়ে। এই রোগের কারণে তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রভাব পড়েছিল। সেই সময় তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে প্রণীতা ঘোষ সুস্থ হয়ে উঠেছেন এবং মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তার স্বপ্ন এখন আইএএস অফিসার হওয়ার।











