বর্ষায় সূর্য ছাড়াই দ্রুত জামাকাপড় শুকানোর সহজ উপায়

বর্ষাকালে আকাশে মেঘের ঘনঘটা আর একটানা বৃষ্টির কারণে সূর্যের দেখা পাওয়া যায় না। ফলে জামাকাপড় কাচার পর সেগুলি শুকাতে সমস্যা হয়। ভেজা কাপড় বারান্দায় ঝুলিয়ে রাখলেও
বর্ষাকালে আকাশে মেঘের ঘনঘটা আর একটানা বৃষ্টির কারণে সূর্যের দেখা পাওয়া যায় না। ফলে জামাকাপড় কাচার পর সেগুলি শুকাতে সমস্যা হয়। ভেজা কাপড় বারান্দায় ঝুলিয়ে রাখলেও তা শুকোতে চায় না, বরং সোঁদা গন্ধ বের হয় এবং কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এই সমস্যার সমাধানে কিছু কার্যকরী পদ্ধতি রয়েছে।
প্রথমত, পুরনো খবরের কাগজ ব্যবহার করে ভেজা কাপড়ের অতিরিক্ত জল শুষে নেওয়া যেতে পারে। কাপড় কাচার পর খবরের কাগজে মুড়িয়ে চেপে ধরলে জল শুষে নেয়। বিশেষ করে মোজা, রুমাল বা অন্তর্বাসের মতো ছোট কাপড়ের ক্ষেত্রে এই পদ্ধতি খুবই কার্যকরী।
দ্রুত পোশাক শুকানোর আরেকটি উপায় হল হেয়ার ড্রায়ার ব্যবহার করা। ভেজা জামাটি ভালো করে চিপে অতিরিক্ত জল বের করে নেওয়ার পর হেয়ার ড্রায়ারের সাহায্যে ব্লো এয়ার দিলে কাপড় দ্রুত শুকিয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে, কাপড়ের একই জায়গায় বেশিক্ষণ ড্রায়ার ধরে রাখলে তা পুড়ে যেতে পারে।
ভেজা কাপড়ের আর্দ্রতা কাটাতে ইস্ত্রি ব্যবহার করা যেতে পারে। তবে সরাসরি ভেজা কাপড়ের ওপর ইস্ত্রি না চালিয়ে, তার ওপর একটি শুকনো সুতির কাপড় বা তোয়ালে বিছিয়ে তারপর আয়রন করলে ভালো ফল পাওয়া যায়। এতে কাপড়ের কোনও ক্ষতি না হয়েই ভেজা ভাব দূর হবে।













