দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতা বাবান গাজী খুনের মামলায় গ্রেপ্তার

দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতা রাজীব ওরফে বাবান গাজীকে একটি খুনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ডায়মন্ডহারবার পুলিশ জেলার স্পেশাল টিম ও বিষ্ণু
দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতা রাজীব ওরফে বাবান গাজীকে একটি খুনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ডায়মন্ডহারবার পুলিশ জেলার স্পেশাল টিম ও বিষ্ণুপুর থানার যৌথ বাহিনী ঘুটিয়ারি শরিফ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে বিষ্ণুপুর থানা এলাকায় সুরাজ মালিক নামে এক যুবক খুন হন। সেই মামলায় মূল অভিযুক্ত ছিলেন বাবান গাজী। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। অভিযোগ, বাবান গাজী বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ঘনিষ্ঠ এবং তাঁর মদতেই এতদিন গা ঢাকা দিয়ে থাকতে পেরেছিলেন। তবে রাজ্যে পালাবদলের ৩ মাসের মধ্যে তাঁকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হল।
ধৃত বাবান গাজীকে বুধবার আলিপুর আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, নিজেদের হেফাজতে নিয়ে খুনের ঘটনার তদন্তে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, বিজেপিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে পুরী থেকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। এবার তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাবান গাজীকে গ্রেপ্তার করা হল।















