নীতিন গড়করিকে নিয়ে ভুয়ো কনটেন্ট সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও ও ছবি সরানোর নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। আদালত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইট
কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও ও ছবি সরানোর নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। আদালত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইটগুলিকে ৪৮ ঘণ্টার মধ্যে এই ধরনের মানহানিকর কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। গুগল, মেটা, ইউটিউব এবং এক্স সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মকে ভবিষ্যতে একই ধরনের কনটেন্ট দ্রুত অপসারণের ব্যবস্থাও করতে বলা হয়েছে।














