রাজ্য সরকারের নির্দেশ: ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুত
সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর এসেছে। রাজ্য সরকার নির্দেশ দিয়েছে যে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানোর জন্য বিল প্রস্তুত করতে হবে।
সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর এসেছে। রাজ্য সরকার নির্দেশ দিয়েছে যে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানোর জন্য বিল প্রস্তুত করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, মার্চ মাসেই সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে বকেয়া ডিএ-র একটি অংশ পাঠানো হয়েছে এবং পেনশনভোগীরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। তবে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মী, পঞ্চায়েত এবং পুরসভার কর্মীরা এখনও তাঁদের বকেয়া ডিএ পাননি। সরকার পরিবর্তনের পরেও এই বিষয়ে আলোচনা হলেও সমাধান আসেনি।
এবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের অধীনস্থ আইটি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট পোর্টালগুলিতে অন্য কোনও আর্থিক বকেয়ার বিল জমা না দেওয়া হয়। অর্থ দপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কোষাগার থেকে সরাসরি স্থায়ী বেতন না পাওয়া অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীদের, যেমন সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বিধিবদ্ধ বোর্ড, কর্পোরেশন ইত্যাদির কর্মীদের রোপা ২০০৯ অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া ডিএ-র অর্থ মিটিয়ে দেওয়া হবে।













