পথ নিরাপত্তা সপ্তাহে সরকারি বাসের চালকের লাইসেন্স নেই

বর্ধমান শহরে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ট্র্যাফিক পুলিশ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিল। এই সময় দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার একটি বাসে
বর্ধমান শহরে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ট্র্যাফিক পুলিশ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিল। এই সময় দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার একটি বাসে এয়ার হর্নের তীব্র আওয়াজ শুনে পুলিশ বাসটিকে থামায়। কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, বাসের চালকের কোনও ড্রাইভিং লাইসেন্স নেই। এই ঘটনা পথ নিরাপত্তা সপ্তাহের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।









