রেলের কর্মীর তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন
খান্তাপাড়া স্টেশনে একটি চলন্ত মালগাড়ির বড়সড় ত্রুটি ধরা পড়ে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বি. তেজেশ্বর রাও-এর তৎপরতায়। ভাঙা কাপলার বডি নিয়ে ছুটছিল ট্রেন
খান্তাপাড়া স্টেশনে একটি চলন্ত মালগাড়ির বড়সড় ত্রুটি ধরা পড়ে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বি. তেজেশ্বর রাও-এর তৎপরতায়। ভাঙা কাপলার বডি নিয়ে ছুটছিল ট্রেনটি, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারত। এই সতর্কতার জন্য তেজেশ্বর রাওকে পুরস্কৃত করা হয়েছে। খড়গপুর ডিভিশনের ডিআরএম ললিত মোহন পাণ্ডে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।














