আগস্টে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের পরিকল্পনা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকার আগামী ১৬ থেকে ১৮ আগস্টের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করার পরিকল্পনা করছে। এই অধিবেশনে ডিলিমিটেশন এবং মহিলাদের আসন সংরক্ষণ বিল পুনরায় পেশ ক
কেন্দ্রীয় সরকার আগামী ১৬ থেকে ১৮ আগস্টের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করার পরিকল্পনা করছে। এই অধিবেশনে ডিলিমিটেশন এবং মহিলাদের আসন সংরক্ষণ বিল পুনরায় পেশ করার সম্ভাবনা রয়েছে। সরকার এই বিলগুলি পাস করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করতে শরিক ও কয়েকটি বিরোধী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত এপ্রিলে লোকসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিলটি পাস হয়নি।
















