প্রেপমেড এবার JEE পরীক্ষার প্রস্তুতিতে, নিটের পর নতুন উদ্যোগ

প্রেপমেড সংস্থা নিট পরীক্ষার প্রস্তুতিতে সফলতা অর্জনের পর এবার jee পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২ অগস্ট গড়িয়ার মহামায়াতলার জয়
প্রেপমেড সংস্থা নিট পরীক্ষার প্রস্তুতিতে সফলতা অর্জনের পর এবার JEE পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২ অগস্ট গড়িয়ার মহামায়াতলার জয় হিন্দ অডিটোরিয়ামে 'প্রেপমেড জয়তু' নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রেপমেডের তরফে জানানো হয় যে, নিট পরীক্ষার প্রস্তুতিতে তারা অভিভাবকদের বড় ভরসা হয়ে উঠেছে। অনেক পরীক্ষার্থী প্রেপমেডের সহায়তায় নিট-এ সাফল্য অর্জন করেছেন এবং বর্তমানে প্রথম সারির মেডিক্যাল কলেজে পড়াশোনা করছেন। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার JEE পরীক্ষার জন্যও প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে প্রেপমেড।
















