নেট ও গেট উত্তীর্ণ ছাড়া রাজ্যে পিএইচডি ভর্তির অনুমতি নেই

রাজ্যে পিএইচডি ভর্তির জন্য নেট এবং গেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক বলে নতুন নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর। সোমবার এই নির্দেশিকা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যা
রাজ্যে পিএইচডি ভর্তির জন্য নেট এবং গেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক বলে নতুন নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর। সোমবার এই নির্দেশিকা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) এবং গেট-সহ ইউজিসি অনুমোদিত সর্বভারতীয় পরীক্ষাগুলিতে উত্তীর্ণ না হলে গবেষণা করা যাবে না। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি-র নিয়ম মেনে চলবে এবং গবেষক মনোনয়নে পৃথক কোনও প্রবেশিকা নিতে পারবে না।










