সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে সহযোগিতা করতে হবে সুমিত রায়কে
জমি-দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বি
জমি-দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালতের স্পষ্ট নির্দেশ, সুমিত রায়কে সবরকমভাবে পুলিশের তদন্তে সহযোগিতা করতে হবে। তবে, এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ সুমিত রায়কে তলবের ক্ষেত্রেও শর্ত বেধে দিয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে শালবনিতে সরকারি জমি দখল এবং বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে যে ভুয়ো নথি দেখিয়ে মোটা অঙ্কের বিনিময়ে সরকারি জমি বিক্রি করা হয়েছে। জমি দুর্নীতি মামলায় এর আগে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়, যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই সংক্রান্ত আবেদন খারিজ করে দেন। চাকরি দুর্নীতি একটি মামলায় সুমিতের আগাম জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট, শর্তসাপেক্ষে। কিন্তু জমি দুর্নীতি মামলায় সুমিতের খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে এই মামলার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। রাজ্যের গোয়েন্দারা সুমিতের বাড়িতে গিয়ে একপ্রস্ত তল্লাশিও চালিয়েছেন, কিন্তু খোঁজ পাওয়া যায়নি।



















