গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ ২৪ জনের জামিন মঞ্জুর
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকা ২৪ জন অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে সিবিআই আদালত। আজ, বুধবার এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। তৎকালীন শিক্ষামন্ত্
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকা ২৪ জন অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে সিবিআই আদালত। আজ, বুধবার এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট ২৪ জনের জামিন মঞ্জুর করা হয়েছে।
এদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করার জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়েছে সিবিআই। সেই সংক্রান্ত নথিও আদালতে জমা দেওয়া হয়েছে। এর ফলে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পিসি অ্যাক্ট প্রয়োগে আর কোনও বাধা থাকল না।
এদিন পার্থ চট্টোপাধ্যায় সশরীরে আদালতে উপস্থিত ছিলেন না, তবে তাঁর হয়ে সওয়াল জবাবে অংশ নেন আইনজীবী। অন্যদিকে, খুব শীঘ্রই গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে।
তৃণমূল জমানায় নিয়োগে একের পর এক দুর্নীতি সামনে এসেছে, যা নিয়ে একাধিকবার উত্তাল হয়েছে রাজপথ। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক নেতাকে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। মোটা অঙ্কের বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।











