কলকাতায় প্রবল বৃষ্টিতে জলমগ্ন, যানজটে নাকাল শহরবাসী

বুধবার দুপুরে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে দক্ষিণ কলকাতার কিছু অঞ্চলে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও
বুধবার দুপুরে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে দক্ষিণ কলকাতার কিছু অঞ্চলে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই বৃষ্টির কারণে রাস্তায় জল জমে যায়, ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। কাজ শেষে বাড়ি ফেরার পথে সাধারণ মানুষকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়। অনেকেই বাস বা গাড়ি থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে মেট্রো রেলে উঠতে বাধ্য হন। মেট্রো রেলে স্বাভাবিকভাবেই ভিড় বেড়ে যায়। ট্র্যাফিক পুলিশের কর্মী ও অফিসাররা গুরুত্বপূর্ণ মোড় ও সংযোগস্থলে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে জল জমে যাওয়ায় মহানগরের যান চলাচল ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। সল্টলেক ও নিউ টাউনের বিভিন্ন রাস্তাতেও জল জমে যায়, ফলে যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়।













